1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘূর্ণিঝড় "মোখা" মোকাবেলায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় “মোখা” সৃষ্ট হওয়ায় ফলে এর পূর্ব প্রস্ততি গ্রহণের জন্য উপজেলা দূর্যোগ কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সুশিলনের উপ -পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিদের উপস্থিতিতে এই সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় নদী ও উপকূলীয় এলাকার মানুষদের আশ্রয় নিতে আশ্রয় কেন্দ্র খোলা সহ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সকল প্রস্তুতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সর্তকতা ও সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd