1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘুষ গ্রহণের অভিযোগে বল্লী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঘুষ গ্রহণের অভিযোগে বল্লী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহসিন হোসেনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুদক কমিশনার। একাধিক সেবাপ্রত্যাশীদের অভিযোগে দুদক কমিশনার (তদস্ত) মো. জহুরুল হক সাতক্ষীরা জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ুন কবিরকে এ নির্দেশনা দেন। রোববার (১৪ মে) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণের অংশগ্রহণে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে সাতক্ষীরায় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গণশুনানি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদস্ত) মো. জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, দুদকের সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক তরুণ কাস্তি ঘোষ, সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা সহ সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ সব সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে উপস্থাপন করেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধাস্ত গ্রহণ করে দুদক।
দুদক কমিশনার (তদস্ত) মো. জহুরুল হক এ সময় বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায়। গণশুনানিতে এসময় সাতক্ষীরার বিভিন্ন সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। এর আগে, গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd