1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গ্রেফতার হলেন ইমরান খান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গ্রেফতার হলেন ইমরান খান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে রাজধানী ইসলামাবাদের আদালতে হাজিরা দেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। ইসলামাবাদের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, আল-কাদির ট্রাস্টের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেত্রী মুসাররাত জামশেদ চিমা মঙ্গলবার আল জাজিরাকে ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পিটিআই দলের প্রধান ইমরান খান যখন বায়োমেট্রিক্স পদ্ধতিতে আদালতে প্রবেশের জন্য গিয়েছিলেন, তখনই তাকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স-এর সদস্যরা গ্রেফতার করেন।
ইসলামাবাদের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ডক্টর আকবর নাসির খান বলেছেন, আল-কাদির ট্রাস্টের একটি মামলায় পিটিআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সংস্থা ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি’ (এনএবি) এই মামলার বিষয়ে ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। পিটিআই দলের নেতা ফাওয়াদ চৌধুরী টুইট করে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স এখন পাকিস্তানি রেঞ্জার্স আধাসামরিক বাহিনীর দখলে আছে। সেখানে আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইমরানকে রেঞ্জার্সের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।এ বিষয়ে এক টুইটে পিটিআই বলেছে যে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স-এর সদস্যরা ইমরানকে “অপহরণ” করেছে।দলটি এক পোস্টে জানিয়েছে, পাকিস্তানের সাহসী জনগণকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তাদের দেশকে রক্ষা করতে হবে। এদিকে ইমরানকে গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। এর আগে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে সরানো হয় ইমরান খানকে। তারপর থেকে তিনি এই বছরের অক্টোবরে প্রাথমিক জাতীয় নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। সূত্র : আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd