1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো সাতক্ষীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো সাতক্ষীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ‘ধন নয় মান নয় এতটুকু বাসা, করেছিনু আশা’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো একখন্ড জমি আর বাঁচার মতো একটু আশ্রয়ের দাবি জানিয়ে আসছিলেন ভূমিহীন ও গৃহহীনরা। জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের সেই দাবি পূরণ করেছেন। পঞ্চম ধাপে মঙ্গলবার (১১ জুন) সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২৫০টি ঘরের চাবি ও ২ শতক জমির দলিল প্রদানের মাধ্যমে সাতক্ষীরাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক হুমায়ুন কবির ২শ’ ৫০ পরিবারের মাঝে এ ঘর বরাদ্দ দেন।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সারা পৃথিবীর কোন রাস্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার সাহস দেখাননি। সরকারি ঘর না পেলে অসহায় এসব মানুষদের থাকার জায়গা হতোনা।
গৃহহীন ও ভুমিহীনমুক্ত ঘোষণার পরেও যদি কেউ ঘর পাননি, এমন দেখা যায়, তাহলে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক। এদিকে, ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীনরা।
সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকায় আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া সহিদুল ইসলাম জানান, আগে তার থাকার জায়গা ছিলনা। এখন থাকার জায়গা হলো। ২শতক জমির মালিক হওয়ার পাশাপাশি ফাকা জায়গায় সবজিও চাষ করাও যাচ্ছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৬৭টি ঘর হস্তান্তর করা হয়েছে,যার মধ্যে আশাশুনি উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৬টি ঘর দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd