1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ১৪ লাখ টাকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনায় ১৪ লাখ টাকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মৃত্যুজনিত ও অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে ডুমুরিয়া উপজেলার মৃত্যুজনিত সাংবাদিক উদয় চক্রবর্ত্তীর স্ত্রী প্রতিমা চক্রবর্ত্তী ও ২৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd