1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ (রবিবার) খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুর ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমিকরা বাংলাদেশের উন্নয়ন ও সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারা মাথার ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে এদেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখতে সহয়তা করছে। বিশেষ করে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা বিশ^ বাজারে যে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, একই সাথে তারা আমাদের দেশের শ্রমবাজারটাকে সুনাম ও অর্থনীতিকে মাথা তুলে দাঁড়ানোর কাজে সহায়তা করছে। তাই শ্রমিক ও কলকারখানার খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ও তাদের স্বাস্থ সুরক্ষার বিষয়ে নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্য পদ লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ আব্দুল বাকী। এতে সভাপতিত্ব করেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তরের উপমহাপরিদর্শন সানতাজ বিল্লাহ। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd