1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের মতো খুলনায়ও জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে (রবিবার) দুপুরে খুলনা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ সামসুল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মোঃ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভাইজার ফিরোজ আহমেদ। অতিথিরা বলেন, সুস্থ্য জীবন যাপন করতে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যে পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরি। ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার করে বাসায় তৈরি খাবারের ওপর জোর দিতে হবে। বিশেষ করে কচুশাকে বেশি পুষ্টিমান রয়েছে। অতি পুষ্টি ও কম পুষ্টি ক্ষতিকর। যে খাবারে পুষ্টি আছে তা আমাদের গ্রহণ করতে হবে। দেশি ও রসালো ফলমূল খেতে হবে। তাঁরা আরও বলেন, সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়াতে হবে। ছয় মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয় মাসের পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দিতে হবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd