1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি:  খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান (বৃহস্পতিবার) বিকালে খুলনার শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ মেলার উদ্বোধন করেন।উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে নারীরা তাদের পণ্য উৎপাদন করে থাকেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়। কালের বিবর্তনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে এ সব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এর মাধ্যমে তারা দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুটির শিল্পের প্রচার প্রচারণার মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাবো আমরা। এই মেলার মাধ্যমে পণ্যের সাথে গ্রাহকের সম্মেলন ঘটাতে সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক আশা করেন। তিনি আরও বলেন, নারীরা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরীণ, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার এসএম বায়োজিদ ইবনে আকবর ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি সিদ্দিকুর রহমানর বিশ^াস বুলু। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম, এনাম আহমেদ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
৩৫টি স্টলে ১০ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd