1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ (সোমবার) দুপুরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। যশোর জেলার ১২ জনের মাঝে আট লাখ টাকা, বাগেরহাট জেলার ২২ জনের মাঝে ১৪ লাখ ১০ হাজার, সাতক্ষীরা জেলার সাত জনের মাঝে দুই লাখ ৮৫ হাজার টাকা, নড়াইল জেলার ১৩ জনের মাঝে আট লাখ ২০ হাজার টাকা এবং মাগুরা জেলার এক জনের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ৫৫ জনের মাঝে ৩৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার ও শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd