1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (শনিবার) দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় ও ব্যক্তিগত জীবনে ওজন ও পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। ওজন ও পরিমাপে ডিজিটাল পদ্ধতি ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ক্রমশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারবাহিকতায় উৎপাদিত পণ্যর সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের সদস্য পদ লাভ করে।
খুলনা বিএসটিআই এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সহসভাপতি মোঃ নাসির উদ্দিন এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) সওদাগর শামীম ফারুক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ ফজলে করিম এবং সেভেন রিংস এর মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী, ভোক্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd