1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৯৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে (শনিবার) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ফেসবুক কুরআন প্রতিযোগিতার ৭ম পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান। খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, রিহ্যাব সভাপতি রোটারিয়ান শেখ আবেদ আলী, খুলনার দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ আনোয়ার হুসাইন প্রমুখ বক্তৃতা করেন। এতে প্রধান অলোচক ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হোসাইন আলমদানী।
অতিথিরা বলেন, অন্যান্য সোস্যাল মিডিয়ার পাশাপাশি ফেসবুক মিডিয়া কম শক্তিশালী নয়। বাংলাদেশসহ সারাবিশে^ কম বেশি সকল মানুষই সোস্যাল মিডিয়ার ও পরনির্ভরশীল। শিক্ষা মূলক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সোস্যাল মিডিয়া বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা আর ও বলেন, ফেসবুক কুরআন প্রতিযোগিতা এটি মহৎ উদ্যোগ। কুরআন শুধু তেলওয়াত করলেই হবে না, এর অর্থ বুঝতে হবে পাশাপাশি সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। মানুষ কুরআন অনুযায়ী চললে সমাজে হানাহানি থাকবে না। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এই প্রতিযোগিতায় সারাদেশের প্রায় সাড়ে তিনশত প্রতিযোগী অংশ গ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd