1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘ÔFrontier Technologies in 4th Industrial Revolution to Build Smart Bangladesh’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ডিজিটালে রূপান্তর হওয়ার পর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে অন্যান্য সেক্টরের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আইসিটি সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। আইসিটির সেবা দেশের সকল অঞ্চল ও সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিয়ে আর্থ-সামাজিক উন্নয়নকে আরো গতিশীল করা সম্ভব। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত উন্নয়নের সাথে নিজেদের প্রস্তুত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. রামেশ^র দেবনাথ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় খুলনার বিভিন্ন স্কুল-কলেজের আইসিটি শিক্ষকবৃন্দ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd