1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। গ্রহণযোগ্য নির্বাচনে সকলের সহযোগিতা প্রয়োজন। সাধারণ ভোটার যাতে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচনী এলাকায় পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হবে। তিনি (মঙ্গলবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিপন্থি কোন ধরণের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। পেশি শক্তি না খাটিয়ে সাধারণ ভোটারের আস্থা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশন সর্বদা কাজ করে যাচ্ছে। কোন ভোটারকে তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বর্তমান সরকার প্রতিশ্রæতিবদ্ধ। কেসিসি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর রির্টানিং অফিসার মোঃ আলাউদ্দিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd