1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (শনিবার) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) সোনালী সেন ও বিশ^াস প্রোপার্টিজের চেয়ারম্যান আজগর বিশ^াস তারা। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর চাইনিজ। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই পিঠা উৎসব আমরা হারাতে বসেছিলাম। করোনার সময় এসকল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। করোনার প্রকপ কমায় এবছর পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। বাংলাদেশে শীত আর পিঠা একে অপরের পরিপূরক। শীত এলে গ্রামের পাশাপাশি শহরের মানুষের প্রধান আনুষ্ঠানিকতায় রূপ নেয় পিঠা উৎসব। অতিথিরা আরও বলেন, পিঠা উৎসব ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে একটি অসা¤প্রদায়িক ও সর্বজনীন উৎসব। এটি বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। পিঠা উৎসবের কৃষ্টিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ৩৫টি স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের দিনব্যাপী পিঠা উৎসব। আর সেসব স্টলে প্রদর্শন ও বিক্রি করা হয়েছে প্রায় দুইশত রকমের পিঠা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd