1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির খাজরায় নির্বাচনের পরবর্তী সহিংসতায় চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির খাজরায় নির্বাচনের পরবর্তী সহিংসতায় চেয়ারম্যানসহ গ্রেফতার-৬

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলার আসামি নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শক্রবার ভোর রাতে তাদেরকে উপজেলার গদাইপুর ও খাজরাসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, গোলাম মোস্তফা, মোস্তাকিন মোল্যা ও গোলাম রাব্বি।
পুলিশ ও এলাবকাবাসী জানায়, বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবার পর খাজরা ইউনিয়নে ৫ জানুয়ারি রাতে ও বৃহস্পতিবার সকালে সহিংসতার ঘটনা ঘটে। এসময় পরাজিত প্রতিদ্বদ্বী প্রার্থী ওহিদুল ইসলামের বাড়ীতে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নেতত্বে তার কর্মী ও সমর্থকরা হামলা চালায়। এ সময় নিজেকে আত্মরক্ষা করতে ওহিদুল ইসলাম তার লাইসেন্সকৃত সটগান দিয়ে গুলি ছোড়ে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। চেয়ারম্যান ডালিম ও তার কর্মী সমর্থকরা আরও বেপরোয়া হয়ে ওহিদুলের বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ীতে ওহিদুলকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এ ঘটনায় বিজয়ী ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। অপরদিকে, ওহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস বাদি হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। উভয় গ্রুপের দায়ের করা দুই মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার প্রতিদ্ব›দ্বী পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামসহ মোট ৬ জনকে শক্রবার ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, শুক্রবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd