1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়নের ৩ টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়নের ৩ টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

ডালিম রেজা, কেশবপুর: কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়নের ৩ টি ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সাগরদাঁড়ী এম এম ইনষ্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড় প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সাগরদাঁড়ি ইউনিয়নের ৬,৮ ও ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের মতামতের ভিত্তিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে ৬ নং ওয়ার্ডে আব্দুর রউফ সভাপতি ও মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, ৮ ওয়ার্ডে শরিফুল ইসলাম সভাপতি ও আব্দুস সবুর শেখ সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ডে মোজাম আলী সরদার সভাপতি ও অলকেষ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd