1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৩ পালন করা হয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উৎযাপন উপলক্ষে সোমবার (২০নভেম্বর) সকাল ১০টায় রাইট টু গ্রো প্রোজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় বহেরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল হক, বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন। অতিথিরা “শিশু পুষ্টি, সুরক্ষা এবং পূর্ণ সম্ভবনার সাথে প্রতিটি শিশুর বিকাশের” উপর গুরুত্ব আরোপ করেন এবং ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন থাকার আহবান জানান।
উল্লেখ্য, দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে নেদারল্যান্ডস্ সরকারের অর্থায়নে রাইট টু গ্রো প্রোজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এছাড়া “শিশু পুষ্টি, সুরক্ষা এবং পূর্ণ সম্ভবনার সাথে প্রতিটি শিশুর বিকাশ” নিশ্চিতকরনে এর কারিগরী সহয়তা প্রদান করছে রাইট টু গ্রো প্রোজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসী এন্ড জেন্ডার অফিসার উজ্জল পল, কুলিয়া ইউপির সকল ইউপি সদস্য, ইউনিয়ন ফ্যাসিলিটেটর এবং কমিউনিটি প্রমোটারবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd