1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নে অবহিতকরন সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নে অবহিতকরন সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে কুলিয়ার যুবাদের নিয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল। বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা ও মিজানুর রহমান। তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা একটি ঝুঁকিপূর্ণ এলাকা। তার মধ্যে কুলিয়া ইউনিয়ন অন্যতম। যেখানে ঘুর্ণিঝড়, বন্যা, লবনাক্ততা, জলাবদ্ধতা এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ বারবার সংগঠিত হয়। এসব দূর্যোগে সমাজের হত-দরিদ্র মানুষ বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্থ হয়। দুর্যোগের প্রভাব মোকাবিলার জন্য সমাজের যুবাদের সক্রিয় ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র প্রকল্পের উদ্দেশ্য যুবাদের দূর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। যারা তারা নিজেদের সমাজকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে পারে। এসময় ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ডিআরআর ফ্যাসিলিটেটর রফিকুল ইসলামসহ ৫০জন যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd