1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম:: দেবহাটার কুলিয়ায় কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসা’র সহ-সুপার মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার।
তিনি কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন। কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে কিভাবে যত্নবান হবেন সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠান গড়ে তুলবে এ বিষয়ে তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে জ্ঞান লাভ করে।
এসময় কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসা’র সহকারী শিক্ষক নুরুজ্জামান, স্বপন কুমার বাইন, CP সোনিয়া রুপা, বিজলী বালা মন্ডলসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd