1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল বেইজ ক্যাম্পেইন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল বেইজ ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হকের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ প্রদান করেন। অভিভাবকরা কিভাবে তাদেরকে সহযোগিতা করবে কিভাবে যত্নবান হবেন সেবিষয়ে কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠান গড়ে তুলবে এ বিষয়ে তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে জ্ঞান লাভ করে। পাশাপাশি প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার বিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে বিদ্যালয়ে হাইজিন কর্ণার স্থাপনের জন্য আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগন এবিষয়ে সম্মতি প্রদান করেন এবং খুব তাড়াতাড়ি হাইজিন কর্ণার স্থাপনে ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষীকা মোসলেমা খাতুন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মৃর কান্তি, হাবিবুর রহমান, কুলিয়া ইউনিয়ন প্রোমোটর সোনিয়া রুপা, বিজলী বালা মন্ডলসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি ও ছাত্রীরা ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd