1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়া ইউপি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান নবনির্বাচিত আন্দুলপোতা মন্দির কমিটি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়া ইউপি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান নবনির্বাচিত আন্দুলপোতা মন্দির কমিটি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : অন্ধকারে ভরা জগৎখানি মোদের, দাও ভরিয়া আলোয়, মাগো জীবন হোক সুখের। তোমায় পেয়ে আমরা সবাই হলাম যে ধন্য, আশীর্বাদে করে তোলো এই ধরনী পূর্ন, এই উক্তিকে সামনে রেখে দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: আছাদুল হককে ফুলের শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত আন্দুলপোতা মন্দির কমিটি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে নবনির্বাচিত মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সাথে সাথে ও কালীপূজা উৎসসবেরও শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান সাহেবকে পূজা মন্ডল পরিদর্শনের জন্য আহবান করা হয়।
চেয়ারম্যান জনাব আছাদুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলায় ধর্ম যার যার, উৎসব সবার। বাঙ্গালির শ্বাশ্বত এই কালীপূজা উৎসসব উপলক্ষ্যে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন, আন্দুলপোতা মন্দিরের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়ার ব্রত নিয়ে আমি কাজ করে যাব।
এসময় নবনির্বাচিত মন্দির কমিটির সভাপতি উত্তম মিস্ত্রি , সাধারণ সম্পাদক প্রশান্ত মিস্ত্রি , সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরকার,সহ: সাংগঠনিক সুজিত মিস্ত্রি, সহ:সাংগঠনিক ভৈরব সরকার,ক্যাশিয়ার শংকার স্বর্ণকার ও শুভংকর মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd