1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে বসন্তপুরের নায়েব নন্দলালের নারী কেলেঙ্কারি- অনৈতিক কাজে লিপ্ত থাকায় সাময়িক বরখাস্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে বসন্তপুরের নায়েব নন্দলালের নারী কেলেঙ্কারি- অনৈতিক কাজে লিপ্ত থাকায় সাময়িক বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কালীগঞ্জে এক নারীকে অফিস চলাকালীন সময় অনৈতিক কাজে লিপ্ত থাকায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি সহকারি কর্মকর্তা নন্দলাল সরকার সাময়িক বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক হুমায়ূন কবির লিখিত আদেশ প্রদান করেছেন। আদেশ সুত্রে জানাযায়, নন্দলাল সরকার বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষে জনৈক এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।যেটা সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী। যেহেতু সরকারি কর্মচারী হয়ে এহেন কার্যক্রম অসদাচরণ ও অর্পিত দায়িত্ব চরম অবহেলার সমান। সেহেতু নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ্য রয়েছে।
উল্লেখ্য, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় বসন্তপুর নায়েব নন্দলাল সরকারের অনিয়ম, দুর্নীতি নিয়ে ধারাবাহিক আকারে প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের পরিচ্ছন্ন কর্মীর সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পরেন। সর্বশেষ বসন্তপূর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত অবস্থায় জনৈক এক মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অফিস কক্ষের ভেতরে অনৈতিক কার্যকলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জেলা প্রশাসক হুমায়ূন কবীর বিষয়টি জানতে পেরে নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd