1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে এ গণ ইফতার মাহফিল বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে তবেই ইহকালীন সুখ ও পরকালীন মুক্তি পাওয়া যাবে। ইসলামে যাকাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। তিনি সবাইকে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে জীবন ও কর্ম পরিচালনার আহবান জানান।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সবাইকে রমজান মাসের সংযম ও তাকওয়ার শিক্ষাকে জীবনে অনুশীলনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মানের আহবান জানান।
এ ছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণ ইফতার মাহফিলটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd