1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনায় শ্যালকের হাতে দুলাভাই খুন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনায় শ্যালকের হাতে দুলাভাই খুন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনায় শ্যালকের হাতে দুলাভাই খুন। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আপন শালার হাতে বোনাই খুন হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ২ টার দিকে শালা দুলাভাইয়ের মধ্যে ফারায়ের সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে মারামারীর ঘটনা ঘটে। এঘটনায় রঘুনাথপুর গ্রামের মৃতঃ অবের আলী গাজীর পুত্র ছামসুর রহমান গাজী (৫৭) নিহত হয়েছে।
জানাগেছে, নিহত ছামসুর রহমানের শ্যালক একই গ্রামের মৃতঃ আরশাদ আলী গাজীর পুত্র ফজর আলী গাজী ও আহাদ আলী গাজী (৩৪) এর মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয, একপর্যায়ে দুই শ্যালক ও তাদের দোসররা দুলাভাইকে উপর্যুপরি আঘাত করতে থাকে। ছামসুর রহমানের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত্যু ঘোষনা করে।
এছাড়া এঘটনায় ছামসুর রহমানের স্ত্রী মজিদা বেগম (৪৫), ও তার পুত্র মিজানুর রহমান( ৩৫) রক্তক্ত যখম অবস্থায় চিকিৎসাধীন আছেন। ঘটনার সংবাদে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান জানান, এঘটনায় ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র শস্ত্র ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এখনও কোনো এজাহার পাইনি, অভিযোগ পাইলে ব্যবস্থা গ্রহন করা হবে, তবে এঘটনায় কেহ আটক হয়নি। থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd