1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ৩দিন ব্যাপী মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ৩দিন ব্যাপী মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর জামি’আ এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজ হিসেবে পাগড়ি গ্রহণ করেছেন ১৭ জন, মাওলানা ১০ জন, মহিলা হাফেজা ৪ জন, মহিলা আলেমা ৪ জন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। পাগড়ী প্রদান অনুষ্ঠান ও সন্ধ্যায় মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ হাদীস ও কোরআন থেকে আলোচনা করেন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামীম সাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দাঃবাঃ, হযরত মাওঃ মুফতি আল-আমিন সাঈফী, সাতক্ষীরা তিলকুড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ আমিনুর রহমান, ঢাকা ইসলামী রিসার্স সেন্টার বিভাগের প্রধান আল্লামা রফিকুল ইসলাম আল মাদানী, হযরত মাওঃ রায়হান উদ্দীন আনসারী, হযরত মাওঃ মুফতি হাফিজুর রহমান, বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার শাইখুল হাদীস পীরে কামেল হযরত মাওঃ মুফতি আব্দুস সাদেক সাহেব দাঃবাঃ, নওগার হযরত মাওঃ আবু রায়হান, শ্রীফলকাটী মাদ্রাসার শিক্ষক হযরত মাওঃ সিরাজুল ইসলাম সিরাজী । সোমবার ভোরে মুসলিম উম্মাহ’র শান্তি অগ্রগতি ও উন্নতি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিন ব্যাপী মাহফিল সমাপ্ত হয়েছে। আখেরী মোনাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমান এসময় আল্লাহু ধ্বনিতে এলাকায় মুখরিত হয়ে ওঠে। শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd