1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে সুশীলন কার্যালয়ে সাড়ে ৭'শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে সুশীলন কার্যালয়ে সাড়ে ৭’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের ৩১ বছর পূর্তিতে সঞ্জয়, ঋণদান, কর্মসূচির আওতায় উদ্বৃত্ত তহবিল হতে দলীয় সদস্য ও স্থানীয় হতো দরিদ্র, দুস্থ, অসহায় পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা সাড়ে ৭’শ পরিবারের সদস্যদের মাঝে এ সামগ্রী গ্রহন করেন। সুশীলনের উপ পরিচালক ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুশীলনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়েদ মাহমুদুর রহমান, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষক সৈয়েদ মোমেনুর রহমান, সুশীলনের সঞ্জয়, ঋণদান, কর্মসূচীর অডিটর রবিন্দ্রনাথ বিশ্বাস, সেন্টার ম্যানেজার মোহসীন আলী, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আলমগীর হোসেন, শিমুল হোসেন ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবছরেও সূশীলনের আঞ্চলিক কার্যালয়ের সামনে সুশৃঙ্খলতার সহিত সামাজিক দুরুত্ব বজায় রেখে পবিত্র ঈদ উল ফিতরের আগেরদিনে সাড়ে ৭শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সূশীলনের নির্বাহী পরিচালক, উপকূল বন্ধু, বিশিষ্ট আবৃতি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর সার্বিক নির্দেশনা মোতাবেক অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে এ সামগ্রী তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd