1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে সর্ব প্রথম সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে সর্ব প্রথম সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ উপজেলায় সর্ব প্রথম সংসদীয় অধিবেশনের ন্যায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে সংসদ অধিবেশনের আদলে “উপকুলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন টেকসই বেড়ী বাঁধ রক্ষাকবজ” বিষয়ে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি দল ও বিরোধী দলের তুমুল প্রতিযোগিতার মধ্যে বিরোধীদল বিজয় লাভ করে। স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী অ্যাড: জাফরুল্লাহ ইব্রাহিম। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান,অধ্যাপক শ্যামাপদ দাস ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। বিতর্ক প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক ও সদ্য জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জান্নাতুল মাওয়া।
অ্যাড: জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান,অধ্যাপক শ্যামাপদ দাস,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল।
উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বাবু,,দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ শোহাগ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার,সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী শিক্ষক দেবপ্রসাদ পালিত। অনুষ্ঠানে জয়ী ও রানার্স আপদের পুরস্কৃত করা হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ভুষিত হওয়ার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd