1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে-অফিসার ইনচার্জ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে-অফিসার ইনচার্জ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে সকল বিষয়ে প্রকাশ্য মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ডিএম সি ক্লাবের দেয়া মাঠে ২০২১-২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন। আমাদের কাজে কি ভূল ছিল? আমাদের কি করা উচিৎ ছিল? আগামিতে আমাদের করণীয় কি? বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর ম্ুিক্তযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। এ সময় তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তেমনি সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে। আপনাদের এলাকায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বীর ম্ুিক্তযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল হাই, উপজেলা ওলামা লীগের সভাপতি মুফতী মুহাদ্দিস মাওঃ আব্দুর রহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক বাবলা আহম্মেদ প্রমুখ। ইউপি নির্বাচনের একবছর পুর্তিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উন্নয়ন ও আগামীর উন্নয়নের পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃষ্টান্ত স্থাপন করেছেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। মত বিনিময় সভা শেষে সন্ধ্যা থেকে শুরু হয় দেশি বিদেশী শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহতি এ অনুষ্ঠানে অত্র ইউনিয়নের পৃথক ৯টি ওয়ার্ড থেকে শতশত নারী পুরুষ সমবেত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd