1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো যুবক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো যুবক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ইয়াছিন হাওলাদার (২৫) নামে এক ভ্যান চালক আত্নহত্যা করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত গফুর হাওলাদারের পুত্র।
নিহতের বোন তাছলিমা খাতুন জানান, দীর্ঘ ১০ বছর ধরে তার ভাই ইয়াসিন হাওলাদার ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে ভুগছিলেন।গত কয়েক দিন ধরে সে বেশি অসুস্থ হয়ে পড়ে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল তার। শরীরের ব্যাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রশির সাহায্যে ঘরের আড়ার সাথে ঝুলে পড়ে ইয়াছিন। এসময় তার মা ঘরে ঢুকে ইয়াসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সন্তান কে বাঁচাতে দিশেহারা হয়ে সন্তানের ঝুলন্ত নিথর দেহ মাটিতে নামায় তার মা। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দেন।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক মিলন কুমার বিশ্বাস বলেন মুঠোফোনে জানান রোগের যন্রণা সহ্য করতে না পেরে ইয়াছিন নামের ওই যুবক আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd