1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির এক অনন্য উৎসব। পৃথিবীর বেশির ভাগ উৎসবের উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত; কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে কোনো ধর্মীয় সম্পর্ক নেই। এর প্রচলন হয় প্রধানত কৃষি ও কর আদায়ের ব্যবস্থাকে ঘিরে। পরে এটি ব্যবসা-বাণিজ্যের হিসাব নিষ্পত্তির সঙ্গে যুক্ত ছিল। দিনে দিনে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলার সব মানুষের প্রাণের উৎসব।
পহেলা বৈশাখ সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় শোভাযাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিল্পকলা একাডেমীর সদস্য,জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, উদীচী শিল্পী গোষ্টী ও সূধীবৃন্দ।পরে উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd