1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পতিতা এনে দেহ ব্যবসা বন্ধ ও দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে পতিতা এনে দেহ ব্যবসা বন্ধ ও দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ও তার স্ত্রী দেহ প্রসারানী মক্ষিরানী মাজদা খাতুনের বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক বেচাকেনার হাত থেকে রক্ষা পেতে এবং তাদেরকে গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর হাটখোলার প্রধান সড়কের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সময় এলাকার নারী-পুরুষ শিশুসহ শত শত লোকজন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। মাদক ব্যবসায়ী,দেহ ব্যবসায়ী মাজেদা খাতুনের গ্রেফতার ও দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উক্ত কর্মসূচিতে শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং আহাসানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদা খানম, পাভেল রহমান, নাসরিন বেগম, মহামঞ্জুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ। বক্তারা বলেন মহৎপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র আইয়ুব আলি এবং তার স্ত্রী মাজিদা খাতুন বাড়িতে বিভিন্ন স্থান হইতে পতিতা ভাড়া করে এনে অসামাজিক কার্যকলাপ চালানোর পাশাপাশি মাদক বিক্রি করে এলাকার পরিবেশ ও যুব সমাজকে নষ্ট করে আসছিল।
এ সময় বক্তারা বলেন মহৎপুর গ্রামের জবেদ আলীর পুত্র আয়ুব আলী হাজাম ও তার স্ত্রী মাজেদা খাতুনের বাড়িতে দেহ ব্যবসা ও মাদক কারবারের কারনে একটি এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। উঠতি বয়সী ছেলে মেয়েরা খুব সহজেই মাদক সহ অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে। তাদের এই অনৈতিক কার্যক্রম এর সংবাদ প্রকাশ করায় দৈনিক আজকের সাতক্ষীরা ও আমাদের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জি এম মামুন ও দৈনিক সাতঘরিয়া ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আরাফাত আলীর বিরুদ্ধে মিথ্যা হয়রানী মূলক ধর্ষনচেষ্টা মামলা দিয়েছে তার স্ত্রী। তাদের বাড়িতে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট আহবান জানান তারা।
বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান সহ থানা প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসীর ক্ষিপ্ত হয়ে পড়ে। গত ১৪ নভেম্বর রাতে এক যুবতীকে ভুয়া কাবিননামায় বাড়িতে ফেলে অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে থানায় খবর দেয়। ওই সময় সংবাদকর্মীরাও সেখানে সংবাদ সংগ্রহের জন্য হাজির হয়। পরে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী এবং তার কথিত স্ত্রী মর্জিনা খাতুন কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় এনে কথিত স্ত্রী মর্জিনা খাতুন এর ভুয়া কাবিননামা দেখিয়ে তারপর দিন থানা থেকে মুক্তি পায়।
বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে। বিষয়টি নিয়ে ঘটনার পরদিন বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিকে ফলাও করে প্রকাশ পেলে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী এবং তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠে। উক্ত ঘটনার প্রতিশোধ নিতে গত ২৪ নভেম্বর এলাকাবাসীর হাত থেকে বাঁচতে আইয়ুব আলী তার স্ত্রীকে দিয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ এনে দুইজন সাংবাদিকদের নামে একটি মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত কোনরকম তদন্ত ছাড়াই মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কালিগঞ্জ থানা কে নির্দেশ দেন। উক্ত মামলার খবরে এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়ে। মানববন্ধন কর্মসূচিতে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ও তার স্ত্রী দেহ ব্যবসায়ী মাজদা খাতুনকে গ্রেফতার না করলে এলাকা ছাড়া করার ঘোষণা দেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এখন এলাকাবাসী ও মাদক ব্যবসায়ী মুখোমুখি যেকোনো সময় একটি। বিশৃঙ্খলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd