1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম সভাপতি ও মোজাম্মেল হক মোজাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গত (৩০ মার্চ) বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে উপজেলার ১২ টি ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে ইফতার মাহফিল ও কমিটি গঠন হয়। সকল চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে সভাপতি ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক এবং নলতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুর রহমানকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করেন। এসময়ে উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd