1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫০ মণ চিংড়ি বিনষ্ট ও ১২জনের জেল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫০ মণ চিংড়ি বিনষ্ট ও ১২জনের জেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ২ হাজার কেজি চিংড়ি বিনষ্ট ও ১২জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত এ সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন, মাসুম বিল্লাহ, মহিন হোসেন, মিজানুর রহমান, সুরুজ আলী, মন্টু সরকার, বাবু হোসেন, রফিক গাজীসহ ১২ জনকে এ সাজা প্রদান করা হয়। এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। এসময় সেখানে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২জন চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা প্রতিদিন চিংড়িতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd