1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চার ইউপি'র চেয়ারম্যান মেম্বরদের সাথে মত বিনিময় করলেন খলিলুল্লাহ ঝড়ু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে চার ইউপি’র চেয়ারম্যান মেম্বরদের সাথে মত বিনিময় করলেন খলিলুল্লাহ ঝড়ু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতো বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি খলিলুল্লাহ ঝড়ু। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময়ে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লাহ ঝড়ু।
এসময় তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতার সেবা ও দুর্যোগকালে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছি। আগামীতেও আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিতে চাই।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা, গ্রামীন অবকাঠামো উন্নয়নে অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতীতের ন্যায় অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ না দিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো।
মতবিনিময়ে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষীন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। অংশগ্রহন করেন ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd