1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে গণহত্যা দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে গণহত্যা দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সংগঠিত হয়েছিল গণহত্যার এক কালো অধ্যায়। সেদিনে নৃশংসতম মানবহত্যার দিনটিকে স্মরণ করে কালিগঞ্জে পালিত হয়েছে গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালিগঞ্জ ডাকবাংলা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল সহ উপজেলার আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়াও উপজেলা পিরোজপুরে বধ্যভূমিতে স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭টায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি,কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালির ইতিহাসে এই দিবাগত রাত চিহ্নিত হয়ে আছে বর্বর গণহত্যার স্মারক ‘কালরাত’ হিসেবে। ১৯৭১ সালের এই রাতে নিরপরাধ নিরস্ত ঘুমন্ত বাঙালির ওপর ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল পৈশাচিক হত্যার উল্লাসে। পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশে। এই গণহত্যা আজও বিশ্ববিবেকের কাছে মানবতার লঙ্ঘন ও বর্বরতার এক ঘৃণ্যতম দৃষ্টান্ত হয়ে আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd