1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ২০ লাখ ৭২ হাজার ১’শ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক তিনটি কেন্দ্রে মোট ৩ হাজার ৫’শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪’শ ৭৭ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭শ ২২ জন, চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪’শ ৪৭ জন, দাখিল পরীক্ষায় নলতা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৮৬ জন, নাছরুল উলূম সিদ্দিকীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৪’শ ২০ জন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের অধীনে কালিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ২৭ জন ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১’ শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পৃথক ৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার ছিলেন গোপাল চন্দ্র গাইন, নলতা পরীক্ষা কেন্দ্রের হল সুপার ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন ও ভেন্যু কেন্দ্রের হল সুপার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, চাম্পাফুল হাইস্কুল কেন্দ্রের হল সুপার ছিলেন কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ। কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd