1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ রতনপুরে আহম্মদ আলী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ রতনপুরে আহম্মদ আলী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ সংবাদটি পড়া হয়েছে

রাজু আহমেদ কালিগঞ্জ: মাদক ছাড়ো,খেলা কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ ঐতিহ্যবাহী রতনপুর আহম্মদ আলী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।(১৪ জানুয়ারি) শনিবার বিকাল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার রতনপুর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মরহুম আহম্মদ আলী ফুটবল খেলা নির্ধারিত সময়ে ২ দলের মধ্যে ১-১ গোলে ড্র হয়।খেলায় বিশেষ আকর্ষন ছিলেন দেশবরেণ্য খ্যাতিমান ব্যারিস্টার ছায়েদুল হক সুমন। তিনি হাজার হাজার দর্শকদের উদ্যেশে তরুন সমাজকে উজ্জীবিত করেন।
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম আল রাজি টোকনের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।খেলা উদ্বােধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়,সাতক্ষীরা ৪ আসনের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাড: জহুরুল হায়দার বাবু,কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানূর রহমান প্রমুখ। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd