1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ ব্যুরো চীফ: প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে। কালিগঞ্জ উপজেলা ২নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ জুন বিকাল ৫টায় হোগলা মোড় সংলগ্নে ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।
সম্মানিত অথিতির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের এ পি পি এ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য ফজলু রহমান যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম,যুগ্ম আহবায়ক বাবলু হায়দার। ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম। সহ-সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরুল মোড়ল। সহ-সভাপতি শেখ মিজানুর রহমান ঢালী।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লব রায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ,যুগ্ন আহবায়ক আইয়ুব আলী গাজী,,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মোড়ল। প্রবীর কুমার ঘোষ, রবিউল ইসলাম,আব্দুল ওহাব। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, ইউনিয়ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন” পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে এবং আপনারা কর্মী তৈরি করুন, যত বেশী কর্মী হবে যুবলীগ ততই বেশি শক্তিশালী হবে। যুবলীগের উদ্দেশ্য মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
এসময় বিএনপিকে উদ্দেশ করে বলেন ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd