1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি চলছে জুয়ার আড্ডার মহোৎসব - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি চলছে জুয়ার আড্ডার মহোৎসব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: থানা প্রশাসনের নাম ভাঙিয়ে মৎস ঘেরের বাসা, নির্জন বাগানের মধ্যেসহ একাধিক স্পটে মাসব্যাপী চলছে জুয়ার রমরমা আসর। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলির পুত্র দুধর্ষ ডাকাত মইনুদ্দিন ওরফে ময়না ডাকাত ওরপে হাত কাটা ময়না ও তার পুত্র মনিরুল ইসলাম খোকন এবং রওশন আলীর নেতৃত্বে সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মাসব্যাপী এ জুয়ার উৎসব চালালেও দেখার কেউ নাই।
সরেজমিনে বন্ধকাটি গ্রামে গেলে দেখা যায় বন্ধকাটি গ্রামের মৃত ওমেদ আলীর পুত্র আব্দুস সালামের বাড়ির পশ্চিম পাশে ঘের মালিক শহীদের মৎস্য খামারের বাসায় ও মুকুন্দ মধুসূদনপুর গ্রামের আকবর আলী ঢালীর (বড়নুনু) মৎস্য খামারের বাসায় ৪ জন করে মোট ১৬ জন পৃথক ৪ গ্রুপে বিভক্ত হয়ে জুয়ার আসর জমিয়ে তুলেছে।
ওই সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে যে যার মতো ঘেরে ঝাঁপ দিয়ে পানি ঝাপটাইয়ে ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে দুইজনকে খেলা পাহারাদার বাসায় পালিয়ে থাকতে দেখা যায় বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলী সানার পুত্র শহীদ সানা ও কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের (বন্ধকাটির জামাই) শাহাজান তাদের কাছে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের বলেন”
মইনুদ্দিন ওরফে ময়না ডাকাত ওরপে হাত কাটা ময়না ও তার পুত্র মনিরুল ইসলাম খোকন এবং রওশন ও রাজুর নেতৃত্বে রওশান ঘোরামীর পুত্র মধু ঘোরামী, আনসার কাগজীর পুত্র অহিদুল কাগজী আরো অনেকজন।ওই সময় অন্য আরেকটা স্পটে ময়না ডাকাতের বাড়ির পাশের রওশনের ঘেরের বাসায় একইভাবে অন্য একটা গ্রুপ জুয়া চালিয়ে যাচ্ছে।সেখানেও ঘেরের ভেড়ি দিয়ে সাংবাদিকদের আসতে দেখে তারাও দৌড় দিয়ে পালিয়ে যায়। এইভাবে একাধিক স্পটে ময়না ডাকাত ও তার পুত্র খোকন এবং রওশনের নেতৃত্বে মাশব্যাপী জুয়ার আসর চালিয়ে গেলেও দেখার কেউ নাই।
জুয়ার আসর থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, খোঁজ নিয়ে দেখা যায় ফোনের মালিক বন্ধকাটি গ্রামের মোসলেম মোড়লের পুত্র রায়হান মোড়ল। ফোনটি পরে তার কাছে হস্তান্তর করা হয়।তবে এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার সত্বে তারা সাংবাদিকদের জানান, থানার সাথে চুক্তি করে তারা খেলা পরিচালনা করছে। যে কারণে তাদের খেলা চালাতে নিষেধ করলেও তারা প্রশাসনের ভয় দেখায়।
এবিষয়ে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ এবাদ আলীর সাথে কথা হলে তিনি জানান জুয়ার আসরের খবর জানা নেই। তবে তদন্ত করে সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd