1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সফু,বাচ্চু প্যানেল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সফু,বাচ্চু প্যানেল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটিতে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সফু ও বাচ্চু প্যানেলের ১৩ টি পদের ১৩ জন। মঙ্গলবার (২৬ জুলাই ) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন – ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু’র স্বাক্ষরীত চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সভাপতি শেখ সাইফুল বারী সফু , সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন,সহ সভাপতি বাবলা আহমেদ,সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম তরুন ,সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু , দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন। কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম ফারুক হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য সেলিম শাহারিয়ার ও কার্য নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ। উল্লেখ্য যে, গঠনতন্ত্র অনুযায়ী কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। সোমবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় নির্বাচন কমিশন কর্তৃক নোটিশ বোর্ডে দেওয়া হয় চুড়ান্ত ভোটার তালিকা ও নির্বাচনের তফসিল। কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশনের ঘোষনা মতে আগামী ৬ আগষ্ট-২০২২ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এলক্ষে মনোনয়ন পত্র ক্রয় ও জমা ২১ জুলাই হতে ২৩ শে জুলাই, ২৪ শে জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৫ শে জুলাই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও একইদিনে শুনানী, ২৬ শে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হবে এই মর্মে তফসিল ঘোষনা করা হলেও ১৩ টি পদের বিপরীতে ১৩ টি মনোনয়নপত্র জমা পড়ে।
অন্য কেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় উল্লেখিতদের বিজয়ী ঘোষনা করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সহকারী নির্বাচন কমিশনার ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল লতিফ মোড়ল এবং কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচন কমিশনের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd