1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী রোজিনা পারভীনের মত বিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ প্রেসক্লাবে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী রোজিনা পারভীনের মত বিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের পদপ্রার্থী সাবেক জনপ্রিয় সদস্যা রোজিনা পারভীন (রোজিনা কান্টু)। প্রেসক্লাবের কনফারেন্স রুমে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মত বিনিময় সভায় জেলা পরিষদের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের প্রার্থী রোজিনা পারভীন বলেন বিগত সময়ে আমার নির্বাচনী এলাকা ছিল ১৫ টি ইউনিয়ন নিয়ে, আসন্ন নির্বাচনে ২৬ টি ইউনিয়ন নিয়ে ৩ নং ওয়ার্ড গঠিত। সে কারণে আমি আরও ১১ টি ইউনিয়নে উন্নয়নে অবদান রাখতে পারবো। বিগতদিনে আমি জনকল্যাণে কাজ করার চেষ্টা করেছি, সরকারী দান অনুদানের বাহিরেও বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছি। চেষ্টা করেছি অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করার। ইউপি চেয়ারম্যান ও মেম্বরগনের সাথে নিয়ে যথাযথ উন্নয়ন কাজ করেছি। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা সদস্যদের ভোট ও সমর্থন চাই।
বিজয়ী হতে পারলে আমি তাদেরকে সাথে নিয়েই সকল কাজকর্ম করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। সাংবাদিকগন সমাজের আয়না, আমি বিবেকবান সাংবাদিক ভাইদের মাধ্যমে নির্বাচনী প্রাচারণা শুরু করেছি। সকলের আন্তরিক সহযোগীতা ও সমর্থন প্রার্থনা করছি। এসময়ে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু। মত বিনিময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য আশেক মেহেদী, কাজী আল মামুন,ফরিদুল কবীর, শিমুল হোসেন, আলমগীর হোসেন, গৌরপদ দাশ বাচন। সাংবাদিক শেখ নুর আহম্মেদ ঈমন, শাহাদাত হোসেন, প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd