1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও ১০ ইউনিয়নের চেয়ারম্যানের শপথ গ্রহণ সোমবার (২৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। শপথ গ্রহণ করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান জিএম আলিম আল রাজি টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার জুবায়ের হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রমুখ। উচ্চাদলতে নির্বাচন সংক্রান্ত মামলার কারণে কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান সাফিয়া খাতুন এবং পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান শপথ গ্রহণ করতে পারেন নি। এদিকে উপজেলার ১২ ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের মধ্যে ১০৭ টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৩৬ টি সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যবৃন্দ সোমবার বিকেল ৩ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত মেম্বারবৃন্দের পরিচয়পর্ব শেষে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রোকনুজজামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও দিপালী রানী ঘোষ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান জিএম আলিম আল রাজি টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ। প্রসঙ্গত, আদালতে মামলাজনিত কারণে চাম্পাফুল ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য অমর কুমার সরকার শপথ নিতে পারেননি বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd