1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ভারতীয় ৭৩ বোতল মদ ভারতীয় নাগরিকসহ ৫জন গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় ভারতীয় ৭৩ বোতল মদ ভারতীয় নাগরিকসহ ৫জন গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেফতার করে । এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর এলাকার সাতক্ষীরা-যশোর মহাসড়কের যুগিবাড়ি মোড় থেকে এসব মদ আটক করা হয়। পুলিশ জানায়, ‘কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করে ওই ইজিবাইক থেকে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটিও জব্দ করা হয়েছে’। মাদক চোরাচালানে গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার ঘুরুলিয়া তরফ নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালী গ্রামের ভাগেশ^র চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী, বরগুনা জেলার তালতলি থানার পঁচাকোড়ালিয়া কড়ইতলা গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা, সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাতিপাড়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে মো. রাজু আহম্মেদ ও ভারতের উত্তরচব্বিশ পরগোনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস। মঙ্গলবার বিকেলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd