1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কলারোয়ায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি’ রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে একই গ্রামের দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৬ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে আফতাব উদ্দিন মেম্বারের দোকানে একটি ফিড কোম্পানির সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনার শেষে সেখানে উপস্থিত ১৫০ জনকে কলারোয়ার নওয়াব বিরিয়ানি রেস্তোরাঁ থেকে নিয়ে আসা বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। বেশির ভাগ মানুষ সেই বিরিয়ানি বাড়িতে নিয়ে যায়। পরে তারা পরিবারের সদস্যদের নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর বিকাল থেকে অনেকে অসুস্থ হতে শুরু করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি আছেন। বাকি রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তারা সবাই ওই সেমিনার থেকে পাওয়া বিরিয়ানি খেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘রোগীর চাপে হাসপাতালের স্টকে থাকা স্যালাইন শেষ হয়ে গেছে। আশপাশের দোকানগুলোতেও স্যালাইন পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযুক্ত নওয়াব বিরিয়ানির মালিক রবিউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd