1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে মারা যান তিনি।মনিরুল ইসলাম মনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী ফকিরের পুত্র। তিনি গয়ড়া কলেজ মোড়ে ফল ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন। সুলতানপুর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ‘বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। খুঁটি উপড়ে পড়েও যান। খুঁটিতে বাঁধা ছিলো বসতঘর থেকে রান্নাঘরের বিদ্যুতের তার। বিদ্যুতের তার জোড়া দেয়া থাকায় সেটা ছিড়ে মনিরুলের শরীরে লাগলে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান।’ তিনি আরো বলেন, ‘মনিরুলের শরীরও পানিতে ভেজা ছিলো, ৩০ সেকেন্ডের মতো সে বিদ্যুতের তার ধরে ছিলেন। তাৎক্ষণিক বাড়ির ও আশপাশের লোকজন তাকে গয়ড়া রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশকে অবগত করা হয়েছে।’মৃত্যুকালে মনিরুল তার মা, স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd