1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় নবাগত ইউএনও'র মতবিনিময় সভায় সাংবাদিক জুলফিকার আলীর নামে মিথ্যা মামলা প্রত্যহারের দাবী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় সাংবাদিক জুলফিকার আলীর নামে মিথ্যা মামলা প্রত্যহারের দাবী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪মে) দুপুরে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ওই মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কলারোয়ার সকল উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের উদ্যোগী ভূমিকা রাখার আহবান জানান। সাংবাদিকদের লেখনিতে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভবনার বিষয়ে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, সাধারণ সম্পাদক আঃ রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ এম.এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, সদস্য মাস্টার সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, রাজু রায়হান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সহ.সভাপতি এসএম ফারুক হোসেন, সামাজ কল্যাণ সম্পদক গোলাম রসুল, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলম, সাংবাদিক ও ক্রীড়া প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এম-এ মান্নান প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক জুলফিকার আলীর নামে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যহারের দাবী জানান উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ। একই সাথে এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd