1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় একই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ -কারন জানেনা কতৃপক্ষ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় একই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ -কারন জানেনা কতৃপক্ষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া মিশে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরকে বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবারই বমি, পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হচ্ছিল বলে জানা গেছে। তবে, মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারী রান্না করার পর রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে গতকাল দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও যখন অবস্থার উন্নতি হয়নি তখন তারা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করেন।
মাদ্রাসাটির প্রিন্সিপাল মাও. অহিদুজ্জামান জানান, মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে গতকাল রাতে ভাত ও তরকারী রান্না করেন। এই খাবার খাওয়ার পর গভীর রাতে ২/১ জন ও পরে দুপুর পর্যন্ত ১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। তাদের দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখান থেকে ওই পানিতে বিষক্রিয়ায় এ ঘটনাটি ঘটতে পারে। বাবুর্চি ভালোর জন্য বৃষ্টির পানি দিয়ে রান্না করেছেন বলে তিনি দাবী করেন।
তবে, অসুস্থ্য শিক্ষার্থীরা জানায়, যে রঙিন কাপড় দিয়ে ওই বৃষ্টির পানি ছাকুনি দেয়া হয়েছে তার রঙ খাবারে গিয়ে তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে ওই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি জানান, ফুড পয়জেনিং এর কারনে এ ঘটনাটি ঘটেছে। তাদের শারিরীক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তারা এখন পর্যবেক্ষনে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd