1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দল আহবায়ক কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দল আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: জালালাবাদ ইউনিয়ন শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ নজরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন।
৫ ই মার্চ বুধবার জালালাবাদ ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ডের বাটরা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শাখা কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান শেষে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করেন কলারোয়া উপজেলা তাতীদলের আহবায়ক আবদুল জলিল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক আহাসান হাবিব খান, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ।আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
এ ছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী হাসান, কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল আহাদ খা, ১ নম্বর আহসান নগর ওয়ার্ড, মোহাম্মদ হাবু ২ নম্বর সিংহলাল, মোহাম্মাদ মহিদ ৩ নম্বর বৈদ্যপুর, মেহেদী হাসান ৪ নম্বর শংকরপুর,মোহাম্মদ বাবু ৫ নম্বর নারানপুর, মোহাম্মদ সুমন হোসেন ৬ নম্বর জালালাবাদ, মোহাম্মদ মনিরুল ইসলাম ৭ নম্বর বাটরা,মোহাম্মদ আজারুল ইসলাম ৮ নম্বর বুইতা, মোহাম্মদ মোক্তারুজ্জামান ৯ নম্বর কাশিয়াডাঙ্গা।
উপজেলা আহ্বায়ক আবদুল জলিল বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে আমরা কোন কর্মসূচি পালন করতে পারিনি। যখনই কর্মসূচি গ্রহণ করেছি তখনই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর রোসানলে পড়তে হয়েছে। বিএনপি করার কারণে আওয়ামী লীগের কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন করেছে। উল্লেখ্য, ওয়ার্ড কমিটি গঠন কল্পে সংশ্লিষ্ট ওয়ার্ডে গমন করে প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। উক্ত জালালাবাদ ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিল সম্পন্ন করতে হবে। অন্যথায় এই কমিটির কোন কার্যকারিতা থাকবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd