1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে ফায়ার সার্ভিসের সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে ফায়ার সার্ভিসের সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অগ্নি নির্বাপন ও ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা মূলক ডেমো মহড়া করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কলারোয়া সাব স্টেশনের কর্মকর্তাবৃন্দ। রবিবার ( ৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় ও পার্শ্ববর্তী এলাকায় এই ডেমো মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে ঐ ডেমো মহড়া পরিচালনা করেন- কলারোয়া সাব স্টেশনের সাব অফিসার মো. আব্দুল ওহাব বিশ্বাস । এ সময় তাকে সহযোগিতা করেন- লিডার শরিফুল ইসলাম, ফায়ার ফাইটার তপু খান, সাজ্জাদ আলী, সাখাওয়াত আলী, রিফাত হোসেন, ইমরান হোসেন, তানভীর হোসেন, হাসিবুর ফকির প্রমুখ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুর রহমান, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
এ সময় কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রদান ও অগ্নি নির্বাপনে একটি ডেমো মহড়া প্রদর্শন করা হয়। উল্লেখ্য ইতিপূর্বে এই বাজারে দুইবার বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যা ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ভাবে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd