1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় সিংগা হাইস্কুলে ফায়ার সার্ভিসের প্রশক্ষিণ ও মহড়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ফায়ার সার্ভিসের প্রশক্ষিণ ও মহড়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নি নির্বাপনসহ দূর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে রবিবার (৬নভেম্বর) সকাল ১০টায় স্কুল ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রশক্ষিণ ও অগ্নি নির্বাপণে প্রাথমিক মহড় প্রদর্শন করা হয়। প্রশক্ষিণ প্রদান ও মহড়ার নেতৃত্ব দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ওবাইদুল্লাহ। প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের আগুন নেভানো ও সেটির বিস্তার রোধে তাৎক্ষনিকভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি তুলে ধরেন। মহড়া টিমের সার্বিক সহযোগীতা করেন-ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান, জুবায়ের, হাফিজুল ও সাখাওয়াত। এ সময় উপস্থিত ছিলেন-স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুস সবুর, আঃ রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসিরন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জাামন বদরু, শুভংকর মজুমদার, পলাশ হোসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য ছাত্র-ছাত্র ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, দমকল বাহিনীর মহড়া শেষে শিক্ষার্থীদের মাধ্যমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd